ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

ইসরায়েলি হামলায় মোট ২৯ জন লেবানিজ সেনা সদস্য নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোসের বরাতে সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, একজন সাধারণ নিরাপত্তা অধিদপ্তরের সদস্য এবং ১৩ জন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। এই তথ্য প্রকাশের দুই দিন আগে দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। একই হামলায় লেবাননের পার্লামেন্টের নিরাপত্তা দলের একজন সদস্যও প্রাণ হারান। এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট ৩,৬১৩ জন নিহত হয়েছেন। সংঘাতের বিস্তার এবং হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

ইসরায়েলি হামলায় মোট ২৯ জন লেবানিজ সেনা সদস্য নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোসের বরাতে সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, একজন সাধারণ নিরাপত্তা অধিদপ্তরের সদস্য এবং ১৩ জন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।

এই তথ্য প্রকাশের দুই দিন আগে দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। একই হামলায় লেবাননের পার্লামেন্টের নিরাপত্তা দলের একজন সদস্যও প্রাণ হারান।

এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট ৩,৬১৩ জন নিহত হয়েছেন। সংঘাতের বিস্তার এবং হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow