ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তারা নিহত হন। নিহত তিনজনই ওই এলাকায় কাজ করছিলেন। এদিন জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা।  তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশি দুই শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এর আগে, দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow