ইসরায়েলিদের বিরুদ্ধে সাইরেন বাজলে বিল না দিয়ে পালানোর অভিযোগ
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলে এক নতুন ধরনের অসদাচরণের খবর সামনে এসেছে। দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি বিমান হামলার সতর্কতা সাইরেনকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন। শুক্রবার (২৭ মার্চ) রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে শপিং সেন্টার ও রেস্তোরাঁয় অবস্থানরত কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলে যখন অন্যরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান, তখন সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা বিল না দিয়েই স্থান ত্যাগ করেন। এই আচরণকে সুযোগসন্ধানী ও বিশৃঙ্খলাপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চলমান সামরিক উত্তেজনার মধ্যে সাইরেন সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। রয়া নিউজ জানিয়েছে, ব্যবসায়ী ও কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, জরুরি সতর্কতা ব্যবস্থার অপব্যবহার শুধু আর্থিক ক্ষতিই নয়, সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণের অভাবও প্রকাশ করে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলে এক নতুন ধরনের অসদাচরণের খবর সামনে এসেছে। দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি বিমান হামলার সতর্কতা সাইরেনকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন।
শুক্রবার (২৭ মার্চ) রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে শপিং সেন্টার ও রেস্তোরাঁয় অবস্থানরত কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলে যখন অন্যরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান, তখন সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা বিল না দিয়েই স্থান ত্যাগ করেন।
এই আচরণকে সুযোগসন্ধানী ও বিশৃঙ্খলাপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চলমান সামরিক উত্তেজনার মধ্যে সাইরেন সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।
রয়া নিউজ জানিয়েছে, ব্যবসায়ী ও কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, জরুরি সতর্কতা ব্যবস্থার অপব্যবহার শুধু আর্থিক ক্ষতিই নয়, সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণের অভাবও প্রকাশ করে।
What's Your Reaction?