ইসরায়েলে ফের ইরানের হামলা, বিস্ফোরণ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে রোববার (১ মার্চ) ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবে বিমান হামলা চালিয়েছে ইরান। শহরটি থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক জানান, সতর্কতা সাইরেন বেজে ওঠার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সাংবাদিক জানান, তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন ক্ষেপণাস্ত্র প্রতিহত করছিল, তখন অন্তত এক ডজন বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন। ইরান শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

ইসরায়েলে ফের ইরানের হামলা, বিস্ফোরণ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে রোববার (১ মার্চ) ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবে বিমান হামলা চালিয়েছে ইরান। শহরটি থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক জানান, সতর্কতা সাইরেন বেজে ওঠার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ওই সাংবাদিক জানান, তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন ক্ষেপণাস্ত্র প্রতিহত করছিল, তখন অন্তত এক ডজন বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন।

ইরান শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow