ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, নিহত ৮

ইসরায়েলে ভয়াবহ আকারে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৮জন নিহত হয়েছে। এ সময় আরও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।  রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেমেশে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮ জনে দাঁড়িয়েছে। এই হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র যাকি হেলার টেলিভিশনে জানিয়েছেন, বেইত শেমেশে সরাসরি আঘাত হানায় চারজন নিহত হয়েছে। ইস্রায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মী, চিকিৎসা দল এবং আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থি

ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, নিহত ৮
ইসরায়েলে ভয়াবহ আকারে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৮জন নিহত হয়েছে। এ সময় আরও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।  রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেমেশে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮ জনে দাঁড়িয়েছে। এই হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র যাকি হেলার টেলিভিশনে জানিয়েছেন, বেইত শেমেশে সরাসরি আঘাত হানায় চারজন নিহত হয়েছে। ইস্রায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মী, চিকিৎসা দল এবং আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। *MDA Spokesperson:* Update to the recent missile barrage fired at Israel: *Initial report only!!!* from the Beit Shemesh region, MDA EMTs and paramedics are treating a number of casualties, including a girl in serious condition. Updates to follow pic.twitter.com/s4vJBGhIqD — Magen David Adom (@Mdais) March 1, 2026    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow