ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরায় শনিবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক তথ্যে হামলা সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনীও হামলার খবর স্বীকার করেছে। তারা বলেছে, ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের কেন্দ্রস্থলে আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত চার দফা হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার তার কথায় ছিল নরম সুর। এরপর ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সামরিক অভিযা
ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরায় শনিবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক তথ্যে হামলা সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনীও হামলার খবর স্বীকার করেছে। তারা বলেছে, ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের কেন্দ্রস্থলে আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত চার দফা হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার তার কথায় ছিল নরম সুর। এরপর ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ পথ খুঁজছেন ট্রাম্প।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা। কারণ, আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
ট্রাম্পের এ বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এ মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’