ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম সেমাফর। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজে ইন্টারসেপ্টরের কোনো সংকটে নেই। তবে ইসরায়েলের মজুত কমে যাওয়ার বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা মূলত স্বল্প দূরত্বের রকেট ও হামলা প্রতিরোধে কার্যকর। অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে। যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম সেমাফর। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজে ইন্টারসেপ্টরের কোনো সংকটে নেই। তবে ইসরায়েলের মজুত কমে যাওয়ার বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা মূলত স্বল্প দূরত্বের রকেট ও হামলা প্রতিরোধে কার্যকর। অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে। যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা থাকলেও ইন্টারসেপ্টরই দেশটির আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা। গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করে। ওই সংঘাতের প্রথম পাঁচ দিনেই প্রায় ২৪০ কোটি ডলারের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়। পরে চলতি বছরের জানুয়ারি থেকে থাড ব্যবস্থার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষই দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow