ইসরায়েলের জারজির শহরে হামলায় আহত ৩০

ইসরায়েলের উত্তরাঞ্চলের জারজির শহরে একটি ভবনে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ। জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরো (শ্রাপনেল) থেকে এ আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে কান নিউজ। ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করেন। এদিকে ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) প্লেন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি মার্কিন বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার প্লেন পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

ইসরায়েলের জারজির শহরে হামলায় আহত ৩০

ইসরায়েলের উত্তরাঞ্চলের জারজির শহরে একটি ভবনে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ।

জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরো (শ্রাপনেল) থেকে এ আহতের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে কান নিউজ।

ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এদিকে ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) প্লেন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি মার্কিন বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার প্লেন পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow