ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ চায় তুরস্ক-স্পেন

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে ইসরায়েলের হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তুরস্ক ও স্পেন। এ নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে টেলিফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর আনাদোলু এজেন্সির।  তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনচু কেচেলি এক বার্তায় জানান, ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বিভিন্ন দেশের বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া প্রয়োজন। খবরে বলা হয়, গাজামুখী এই সহায়তা বহরকে বুধবার গভীর রাতে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। বহরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের ঘিরে ফেলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয় এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়। প্রায় ১০০টি নৌযান ও বিভিন্ন দেশের প্রায় এক হাজার কর্মী নিয়ে গঠিত এই বহর গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ চায় তুরস্ক-স্পেন
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে ইসরায়েলের হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তুরস্ক ও স্পেন। এ নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে টেলিফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর আনাদোলু এজেন্সির।  তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনচু কেচেলি এক বার্তায় জানান, ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বিভিন্ন দেশের বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া প্রয়োজন। খবরে বলা হয়, গাজামুখী এই সহায়তা বহরকে বুধবার গভীর রাতে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। বহরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের ঘিরে ফেলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয় এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়। প্রায় ১০০টি নৌযান ও বিভিন্ন দেশের প্রায় এক হাজার কর্মী নিয়ে গঠিত এই বহর গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি দীর্ঘদিনের অবরোধ ভাঙতে সমুদ্রপথে করিডোর চালুর উদ্যোগ নিয়েছিল। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। সাম্প্রতিক সংঘাতে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্যাভাবে ভুগছে সেখানকার প্রায় প্রতিটি বাসিন্দা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow