ইসরায়েলের বিরুদ্ধে ফ্লোটিলার কর্মীদের হেনস্তা-যৌন নিপীড়নের অভিযোগ

গাজাগামী ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে অপহৃত কর্মীরা ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে অন্তত ১৫ জন যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনার কথা জানিয়েছেন। খবর আল জাজিরার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল থেকে শত শত কর্মীকে মুক্তি দেওয়ার একদিন পর বেশ কয়েকজন কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। জার্মানি জানিয়েছে, ফ্লোটিলায় থাকা তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং কিছু অভিযোগ ‌‘গুরুতর’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইতালির একটি আইনি সূত্র জানিয়েছে, সেখানকার প্রসিকিউটররা অপহরণ ও যৌন নিপীড়নসহ সম্ভাব্য অপরাধের তদন্ত করছেন। শুক্রবার একটি নিয়মিত ব্রিফিংয়ে অভিযোগগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আমরা এই প্রতিবেদনগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। তিনি আন্দোলনকর্মীদের দেওয়া প্রতিবেদন এবং একজন ইসরায়েলি মন্ত্রীর শেয়ার করা ভিডিওর কথা উল্লেখ করেন যেখানে নৌবহরে আটক হওয়া ব্যক্তিদের প্রতি অপমানজনক আচরণ দেখানো হয়েছে। গাজা উপত্যকায় ত্রাণসামগ্রী

ইসরায়েলের বিরুদ্ধে ফ্লোটিলার কর্মীদের হেনস্তা-যৌন নিপীড়নের অভিযোগ

গাজাগামী ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে অপহৃত কর্মীরা ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে অন্তত ১৫ জন যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনার কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল থেকে শত শত কর্মীকে মুক্তি দেওয়ার একদিন পর বেশ কয়েকজন কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

জার্মানি জানিয়েছে, ফ্লোটিলায় থাকা তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং কিছু অভিযোগ ‌‘গুরুতর’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইতালির একটি আইনি সূত্র জানিয়েছে, সেখানকার প্রসিকিউটররা অপহরণ ও যৌন নিপীড়নসহ সম্ভাব্য অপরাধের তদন্ত করছেন।

শুক্রবার একটি নিয়মিত ব্রিফিংয়ে অভিযোগগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আমরা এই প্রতিবেদনগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। তিনি আন্দোলনকর্মীদের দেওয়া প্রতিবেদন এবং একজন ইসরায়েলি মন্ত্রীর শেয়ার করা ভিডিওর কথা উল্লেখ করেন যেখানে নৌবহরে আটক হওয়া ব্যক্তিদের প্রতি অপমানজনক আচরণ দেখানো হয়েছে।

গাজা উপত্যকায় ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা স্বেচ্ছাসেবকদের একটি নৌবহরকে থামাতে মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে ৫০টি জাহাজে থাকা প্রায় ৪৩০ জনকে ইসরায়েলি বাহিনী অপহরণ করে।

বুধবার ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তিনি ইসরায়েলের আশদোদ শহরে কাঁটাতার ও শিপিং কন্টেইনার দিয়ে অস্থায়ী কারাগারে রূপান্তরিত একটি ইসরায়েলি ল্যান্ডিং ক্রাফটে বিদেশি আন্দোলনকর্মীদের উপহাস করছেন।

ভিডিওটিতে দেখা যায়, ইসরায়েলের জাতীয় সংগীত বাজছে আর অপহৃতদের তার দিয়ে বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। এই ভিডিওটি আন্দোলনকর্মীদের প্রতি দুর্ব্যবহারের ব্যাখ্যা দেওয়ার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।

দুজারিক বলেছেন, যারা এখনো আটক আছেন, তাদের মুক্তি দিয়ে বাড়ি পাঠানো প্রয়োজন। তিনি আরও বলেন, এই আচরণের জন্য যারা দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তারা অন্তত ১৫টি যৌন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে একটি জাহাজে, যেটিকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আটককৃতদের কন্টেইনারের ভেতরে ছুড়ে ফেলা হতো এবং তাদের মাথা ও পাঁজরে আঘাত করা হতো।

তারা একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছেন। নগ্ন করে তল্লাশি, উত্ত্যক্ত করা এবং একাধিকবার ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই জাহাজটিতেই অন্তত ১২টি যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।।

নৌকাবহরটিতে আটক হওয়াদের মধ্যে থাকা ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রোমে পৌঁছানোর পর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের বিবস্ত্র করা হয়েছিল, মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং লাথি মারা হয়েছে। আমাদের মধ্যে অনেককে টেজার দিয়ে আঘাত করা হয়েছে, কেউ কেউ যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং কয়েকজনকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow