ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পথে ভেনেজুয়েলা? চালু হলো কনস্যুলার সেবা

দীর্ঘ ১৭ বছর পর আবার কনস্যুলার সেবা চালু করছে ভেনেজুয়েলা ও ইসরায়েল। মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকার এ ঘোষণা দিয়েছে। একে ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক পুনঃস্থাপনের পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ২০০৯ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলার হুগো শ্যাভেজের সরকার। এরপর নিকোলাস মাদুরোর শাসনামলেও একই নীতি অনুসরণ করে দেশটি। আরও পড়ুন দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / মাদুরোকে সরিয়ে ট্রাম্প কি ভেনেজুয়েলাকে ‘ভালো জায়গা’ বানাতে পেরেছেন? তবে, চলতি বছরের শুরুর দিকে সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ক্ষমতায় আসেন মাদুরোর দীর্ঘদিনের সহযোগী ডেলসি রদ্রিগেজ। তিনি দায়িত্বগ্রহণের পরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। কনস্যুলার সেবা চালুর বিষয়ে ভেনেজুয়েলা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুনে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ইসরায়েলের একটি ‘মানবিক প্রতিনিধিদল’ ভেনেজুয়েলা সফর করে। ওই সফরে দু’পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তারই ধ

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পথে ভেনেজুয়েলা? চালু হলো কনস্যুলার সেবা

দীর্ঘ ১৭ বছর পর আবার কনস্যুলার সেবা চালু করছে ভেনেজুয়েলা ও ইসরায়েল। মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকার এ ঘোষণা দিয়েছে। একে ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক পুনঃস্থাপনের পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

২০০৯ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলার হুগো শ্যাভেজের সরকার। এরপর নিকোলাস মাদুরোর শাসনামলেও একই নীতি অনুসরণ করে দেশটি।

তবে, চলতি বছরের শুরুর দিকে সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ক্ষমতায় আসেন মাদুরোর দীর্ঘদিনের সহযোগী ডেলসি রদ্রিগেজ। তিনি দায়িত্বগ্রহণের পরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন।

কনস্যুলার সেবা চালুর বিষয়ে ভেনেজুয়েলা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুনে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ইসরায়েলের একটি ‘মানবিক প্রতিনিধিদল’ ভেনেজুয়েলা সফর করে। ওই সফরে দু’পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েল ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে দুই সরকারই গুরুত্বপূর্ণ বলে মনে করে। সম্পর্কোন্নয়নের পথে এটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই একই বিবৃতি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রকাশ করেছে।

ইরানের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভেনেজুয়েলার। উভয় দেশেই তেল উৎপাদনকারী এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ছিল। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছিল ইরান।

সূত্র: রয়টার্স
এমআরএইচ/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow