ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার দিনের শুরুতেও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। খবর এএফপির। ইরান-সমর্থিত দলটি দাবি করেছে যে, লেবাননের দক্ষিণে এবং বুধবার রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তারাও পাল্টা হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ৯টি শহর এবং গ্রামের লোকজনকে আরও হামলার সতর্কতা হিসেবে জোরপূর্বক নিজেদের বাড়ি-ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী খুব শিগগির এসব এলাকায় হামলা চালাবে। তায়ের ডেবা, আল আব্বাসিয়েহ, বুর্জ রাহাল, মারুব, বারিশ, আর্জুন, জেনাতা, আজ-জারারিয়েহ এবং এইন বাল শহর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টিটিএন

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার দিনের শুরুতেও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। খবর এএফপির।

ইরান-সমর্থিত দলটি দাবি করেছে যে, লেবাননের দক্ষিণে এবং বুধবার রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তারাও পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ৯টি শহর এবং গ্রামের লোকজনকে আরও হামলার সতর্কতা হিসেবে জোরপূর্বক নিজেদের বাড়ি-ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী খুব শিগগির এসব এলাকায় হামলা চালাবে। তায়ের ডেবা, আল আব্বাসিয়েহ, বুর্জ রাহাল, মারুব, বারিশ, আর্জুন, জেনাতা, আজ-জারারিয়েহ এবং এইন বাল শহর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow