‘ইসরায়েলের হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে’

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলের হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। খবর মিডল ইস্ট আইয়ের। তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ঘটনাপ্রবাহ বিবেচনায় পুরো ইসলামি বিশ্বকে একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ১৯৪৭ বা ১৯৪৮ সালের কোনো এক সময়ে অবৈধ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যা তার মতে বেলফোর ঘোষণার ফল। ওই সময়েও সংঘাত অব্যাহত ছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ সংকট থেকেই যাবে। এ বিষয়ে মুসলিম বিশ্বের মধ্যে কোনো মতবিরোধের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফি

‘ইসরায়েলের হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে’

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলের হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। খবর মিডল ইস্ট আইয়ের।

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ঘটনাপ্রবাহ বিবেচনায় পুরো ইসলামি বিশ্বকে একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, ১৯৪৭ বা ১৯৪৮ সালের কোনো এক সময়ে অবৈধ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যা তার মতে বেলফোর ঘোষণার ফল। ওই সময়েও সংঘাত অব্যাহত ছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ সংকট থেকেই যাবে। এ বিষয়ে মুসলিম বিশ্বের মধ্যে কোনো মতবিরোধের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র ক্ষমতায় কে আসছে, তার ওপর নির্ভর করে পরিবর্তিত হবে না।

খাজা আসিফের মতে, ইসরায়েল ভবিষ্যতেও এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র : মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow