ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) মূলত যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা। বুধবার (২৪ জুন) আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও সক্ষমতার ফলাফল। তিনি বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি। গত ১৪ই জুন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। গালিবাফ দাবি করেন, যুদ্ধ চলাকালে ইরানের প্রতিরোধ এবং সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রকে সমঝোতার পথে আসতে বাধ্য করেছে। এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : এএফ

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) মূলত যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা।

বুধবার (২৪ জুন) আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও সক্ষমতার ফলাফল।

তিনি বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।

গত ১৪ই জুন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গালিবাফ দাবি করেন, যুদ্ধ চলাকালে ইরানের প্রতিরোধ এবং সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রকে সমঝোতার পথে আসতে বাধ্য করেছে। এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow