ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন 

প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে একটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। বুধবার (১৮ মার্চ) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন। মারুফ বলেন, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা মসজিদে। সকাল ৮ টায় অনুষ্ঠাতব্য বরিশালের অন্যতম বৃহৎ এই জামায়াতে চরমোনাই পীর ইমামতি করবেন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ওমরায় থাকার কারণে মক্কায়

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন 

প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে একটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।

বুধবার (১৮ মার্চ) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন।

মারুফ বলেন, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা মসজিদে। সকাল ৮ টায় অনুষ্ঠাতব্য বরিশালের অন্যতম বৃহৎ এই জামায়াতে চরমোনাই পীর ইমামতি করবেন।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ওমরায় থাকার কারণে মক্কায় হারাম শরিফে নামাজ আদায় করে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।

যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর ভাটারা সাঈদনগর মাদ্রাসায় ঈদের জামায়াতের ইমামতি করবেন।

এ ছাড়া দলের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁও (আদর্শবাগ) বাইতুল ইবাদাত জামে মসজিদ-এ ঈদের নামাজ আদায় করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow