ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটরসাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোটরসাইকেল উপহার দেওয়া হবে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং উপহার পাবেন। পবিত্র রমজান উপলক্ষে এ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর ড. এমিল রোবান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম। আরও পড়ুনসম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর ভোক্তা, মিস্ত্রি ও ব্যবসায়ীদের সেবা দিতে ‘আরএফএল কেয়ার’ অ্যাপ চালু  ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটরসাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোটরসাইকেল উপহার দেওয়া হবে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং উপহার পাবেন। পবিত্র রমজান উপলক্ষে এ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর ড. এমিল রোবান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।

আরও পড়ুন
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর 
ভোক্তা, মিস্ত্রি ও ব্যবসায়ীদের সেবা দিতে ‘আরএফএল কেয়ার’ অ্যাপ চালু 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow