ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি ইফার

ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আঃ ছালাম খান। তিনি বলেন,ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইফার প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীকাল শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বৈশ্বিক শান

ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি ইফার

ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আঃ ছালাম খান। তিনি বলেন,ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইফার প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীকাল শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow