ইস্টার্ন রিফাইনারির ট্যাংকে এলো ক্রুড অয়েল, আজ চালু হতে পারে প্ল্যান্ট

বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারকেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মূল প্ল্যান্ট চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে পুনরায় চালু হবে গত তিন সপ্তাহ ধরে বন্ধ থাকা প্ল্যান্টটি।  বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার পর সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে। পরে রাত ১০টার দিকে জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়। জাহাজটি খালাসে ব্যবহার করা হয় ৬টি লাইটার জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের চরম সংকটে পড়া রিফাইনারিটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লো ফিডে চালু রাখা হয়। তবে গত ১৪ এপ্রিল থেকে এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দৈনিক প্রায় ৪ হাজার টন ডিজেল উৎপাদনে সক্ষম ইস্টার্ন রিফাইনারিতে গত ফেব্রুয়ারিতে শেষ তেলের চালান এসেছে। ইরান যুদ্ধের কারণে মার্চের পর থেকে আমদানি জটিলতা তী

ইস্টার্ন রিফাইনারির ট্যাংকে এলো ক্রুড অয়েল, আজ চালু হতে পারে প্ল্যান্ট

বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারকেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মূল প্ল্যান্ট চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছেছে।

সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে পুনরায় চালু হবে গত তিন সপ্তাহ ধরে বন্ধ থাকা প্ল্যান্টটি। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার পর সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে। পরে রাত ১০টার দিকে জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়। জাহাজটি খালাসে ব্যবহার করা হয় ৬টি লাইটার জাহাজ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের চরম সংকটে পড়া রিফাইনারিটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লো ফিডে চালু রাখা হয়। তবে গত ১৪ এপ্রিল থেকে এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দৈনিক প্রায় ৪ হাজার টন ডিজেল উৎপাদনে সক্ষম ইস্টার্ন রিফাইনারিতে গত ফেব্রুয়ারিতে শেষ তেলের চালান এসেছে। ইরান যুদ্ধের কারণে মার্চের পর থেকে আমদানি জটিলতা তীব্র আকার ধারণ করে। 

বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এরমধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল।

এমডিআইএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow