ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাতে উপজেলার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরাজীপাড়া এলাকার ভুট্টু হোসেন (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফরাজীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুট্টু ও শিমুলকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।