ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ আরাফাত রহমান অভি নামের ছাত্রদলের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ইমান আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনসার আলীর ছেলে।  পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ আরাফাত রহমান অভিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ বলেন, আরাফাত রহমান অভি আগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। এর দায়ভার আমরা নেব না। উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা উপজেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকসেবীদের সঙ্গে আমাদের ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।  পাথরঘাটা থানার ওসি এনামুল হক

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ আরাফাত রহমান অভি নামের ছাত্রদলের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ইমান আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনসার আলীর ছেলে।  পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ আরাফাত রহমান অভিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ বলেন, আরাফাত রহমান অভি আগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। এর দায়ভার আমরা নেব না। উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা উপজেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকসেবীদের সঙ্গে আমাদের ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।  পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow