ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

সদ্য বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামালের বাবা হওয়ার দাবিতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) এবং দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হয়, এই কম বয়সী তারকা ফুটবলার বাবা হতে চলেছেন। ছবিতে দেখা গেছে, ইয়ামাল একটি আল্ট্রাসনোগ্রাম ফ্রেম হাতে নিয়ে হাসিমুখে তার বান্ধবীর মাথায় মাথা রেখে ছবি উঠেছেন।  তবে, এটি সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি একটি ভুয়া ছবি, যা কেবল সামাজিকমাধ্যমে হাইপ বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগেও লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের শৈশবের একটি বাস্তব ছবি ইন্টারনেটে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে, এটি একটি এআই জেনারেটেড ছবি। কিন্তু এবার ঘটনাটি ভিন্ন। যেখানে ইয়ামাল ও তার সঙ্গীর ছবি প্রকাশ করে সত্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

সদ্য বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামালের বাবা হওয়ার দাবিতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) এবং দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হয়, এই কম বয়সী তারকা ফুটবলার বাবা হতে চলেছেন। ছবিতে দেখা গেছে, ইয়ামাল একটি আল্ট্রাসনোগ্রাম ফ্রেম হাতে নিয়ে হাসিমুখে তার বান্ধবীর মাথায় মাথা রেখে ছবি উঠেছেন। 

তবে, এটি সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি একটি ভুয়া ছবি, যা কেবল সামাজিকমাধ্যমে হাইপ বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

এর আগেও লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের শৈশবের একটি বাস্তব ছবি ইন্টারনেটে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে, এটি একটি এআই জেনারেটেড ছবি। কিন্তু এবার ঘটনাটি ভিন্ন। যেখানে ইয়ামাল ও তার সঙ্গীর ছবি প্রকাশ করে সত্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow