ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের কাছে সন্দেহজনক নৌযান

ইয়েমেনের সোকোত্রা দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের আশপাশে সন্দেহজনক একটি ঘটনা ঘটেছে। শনিবার সকালে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য জানিয়েছে।  সংস্থাটির তথ্য অনুযায়ী, সোকোত্রা দ্বীপের প্রায় ২০০ নটিক্যাল মাইল পশ্চিমে পেট্রোলিয়াম পণ্য বহনকারী একটি ট্যাঙ্কারের কাছে পাঁচ আরোহীসহ একটি ছোট নৌযান এগিয়ে আসে। খবর আল-জাজিরার।  প্রতিবেদনে বলা হয়, নৌযানটি ট্যাঙ্কারের মাত্র ১০০ মিটার দূরত্ব পর্যন্ত চলে আসে। পরে ট্যাঙ্কারের সশস্ত্র নিরাপত্তা দল সক্রিয় হলে ছোট নৌযানটি দিক পরিবর্তন করে সরে যায়। এর আগেও শুক্রবার সোকোত্রা দ্বীপের উত্তরে একই ধরনের আরেকটি ঘটনার খবর পাওয়া গিয়েছিল। বর্তমানে অঞ্চলটিতে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নাজুক। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে সতর্কতা জারি রয়েছে। তবে এ ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করা যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow