অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান আসিফ (২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। জানা গেছে, হত্যার পর মরদেহ ও অটোরিকশা গজারি বনের পাশে ফাঁকা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে পাওয়া গেছে নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান। হত্যার রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে এসেছে সিআইডি, পিবিআই, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় আমার ছেলে। রাত ১১টার মধ্যে বাড়ি ফেরে। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খুঁজাখুঁজি শুরু করি। অনেক অটোরিকশা চালকের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি।  তিনি আরও বলেন, রাতভর খোঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পা

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান আসিফ (২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। জানা গেছে, হত্যার পর মরদেহ ও অটোরিকশা গজারি বনের পাশে ফাঁকা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে পাওয়া গেছে নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান। হত্যার রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে এসেছে সিআইডি, পিবিআই, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় আমার ছেলে। রাত ১১টার মধ্যে বাড়ি ফেরে। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খুঁজাখুঁজি শুরু করি। অনেক অটোরিকশা চালকের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি।  তিনি আরও বলেন, রাতভর খোঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। সকালে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।  শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমকে হত্যা করা হয়। নারীর ওড়না, জুতা, মাথার চুলের ব্যান্ড পাওয়া গেছে সেখানে। রহস্য উদ্‌ঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow