ঈদ আয়োজনে সিমরানের অন স্পটে তারার মেলা

উৎসবের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলতে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড আরটিভি সেজেছে বর্ণিল সাজে। চাঁদরাতের জমজমাট আড্ডা থেকে শুরু করে ঈদের টানা সাত দিন দর্শকদের মন জয় করতে থাকছে বিশ্বমানের সব আয়োজন মেগাস্টারদের সিনেমা মন মাতানো সুরের মেলা ভিন্নধর্মী টক শো এবং দেশের শীর্ষ তারকাদের নিয়ে নির্মিত একক ও ধারাবাহিক নাটক। তারকাদের জীবনের বিভিন্ন মজার গল্প নিয়ে আরটিভির নিয়মিত বিনোদন অনুষ্ঠান ‘অন স্পট’কে এবার ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ভিন্ন সাজে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মেহেরা রহমান সিমরান। চাঁদরাতের বিশেষ আয়োজনে থাকছেন নাট্য দুনিয়ার জনপ্রিয় নায়িকা ‘জান্নাতুল সুমাইয়া হিমি’। ঈদের দিনটা কীভাবে কাটে হিমির তিনি কি গরু দেখে ভয় পান কিংবা কখনো কি গরু এসে গুঁতো দিয়েছে এমনই মজার সব গল্প নিয়ে সাজানো হয়েছে অন স্পটের বিশেষ এই পর্ব। এটি প্রচারিত হবে চাঁদরাতে সন্ধ্যা ৬টায় শুধুমাত্র আরটিভিতে। ‘সাদিয়া আয়মানে’র ঈদ সালামির স্মৃতি গরু নিয়ে মজার স্মৃতি এবং সঙ্গে মজার কিছু গেম নিয়ে সাজানো হয়েছে ঈদের প্রথম দিনের বিশেষ পর্ব। কীভাবে কাটে সাদিয়ার ঈদ জানতে ঈদের প্রথম দিন সন্

ঈদ আয়োজনে সিমরানের অন স্পটে তারার মেলা
উৎসবের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলতে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড আরটিভি সেজেছে বর্ণিল সাজে। চাঁদরাতের জমজমাট আড্ডা থেকে শুরু করে ঈদের টানা সাত দিন দর্শকদের মন জয় করতে থাকছে বিশ্বমানের সব আয়োজন মেগাস্টারদের সিনেমা মন মাতানো সুরের মেলা ভিন্নধর্মী টক শো এবং দেশের শীর্ষ তারকাদের নিয়ে নির্মিত একক ও ধারাবাহিক নাটক। তারকাদের জীবনের বিভিন্ন মজার গল্প নিয়ে আরটিভির নিয়মিত বিনোদন অনুষ্ঠান ‘অন স্পট’কে এবার ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ভিন্ন সাজে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মেহেরা রহমান সিমরান। চাঁদরাতের বিশেষ আয়োজনে থাকছেন নাট্য দুনিয়ার জনপ্রিয় নায়িকা ‘জান্নাতুল সুমাইয়া হিমি’। ঈদের দিনটা কীভাবে কাটে হিমির তিনি কি গরু দেখে ভয় পান কিংবা কখনো কি গরু এসে গুঁতো দিয়েছে এমনই মজার সব গল্প নিয়ে সাজানো হয়েছে অন স্পটের বিশেষ এই পর্ব। এটি প্রচারিত হবে চাঁদরাতে সন্ধ্যা ৬টায় শুধুমাত্র আরটিভিতে। ‘সাদিয়া আয়মানে’র ঈদ সালামির স্মৃতি গরু নিয়ে মজার স্মৃতি এবং সঙ্গে মজার কিছু গেম নিয়ে সাজানো হয়েছে ঈদের প্রথম দিনের বিশেষ পর্ব। কীভাবে কাটে সাদিয়ার ঈদ জানতে ঈদের প্রথম দিন সন্ধ্যা ৭টায় চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দ্বিতীয় দিন ‘অন স্পট’ এ আসছেন ঢালিউড কুইন ‘অপু বিশ্বাস’। ‘গরু নাকি খাসি’ কী কোরবানি দেন অপু তাকে নিয়ে সবচেয়ে বেশি কী গুঞ্জন শোনা যায় এমনই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই নায়িকা। মেহেরা রহমান সিমরান প্রযোজিত অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায়। জনপ্রিয় অভিনেত্রী ‘তাসনুভা তিশা’ কি রান্নাবান্নায় পারদর্শী নাকি রান্নাঘরে গেলে সব এলোমেলো করে বসে থাকেন এমনই মজার সব গল্প নিয়ে সাজানো হয়েছে ঈদের তৃতীয় দিনের বিশেষ পর্ব। এটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায় শুধুমাত্র আরটিভিতে। নাট্য দুনিয়ার কমেডি কুইন অহনা রহমান। ঈদে তার গরু নিয়ে আছে নানান স্মৃতি। বরিশালের এই মেয়ের ঈদ কীভাবে কাটে সে গল্প জানতে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৬টায় চোখ রাখুন আরটিভির পর্দায়। এছাড়াও ঈদে অন স্পটে দেখা যাবে নিলয় আলমগীর তানিয়া বৃষ্টি সাফা কবির রাশেদ সীমান্তসহ একঝাঁক তারকাকে। তাছাড়াও ঈদ উপলক্ষে থাকছে পুরাই বিনোদনের বিশেষ পর্ব। এই অনুষ্ঠানটিও উপস্থাপনা করেছেন মেহেরা রহমান সিমরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow