ঈদ উপহার দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন ব্যারিস্টার সোহরাব
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদরে তাঁর নিজ বাসভবনে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদরে তাঁর নিজ বাসভবনে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
What's Your Reaction?