ঈদ বিনোদনের পঞ্চম দিন, আজ ছোটপর্দায় যা দেখবেন

ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও টেলিভিশন চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালা এখনো দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেও বিভিন্ন চ্যানেলে থাকছে নাটক, ওয়েব ফিল্ম, টক শো, সংগীতানুষ্ঠান ও পারিবারিক বিনোদনের নানা আয়োজন। ঈদ বিনোদনের পঞ্চম দিনে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, তারিক আনাম খানসহ অনেক তারকার অভিনয়ে প্রচার হবে একাধিক নাটক ও বিশেষ অনুষ্ঠান। এনটিভি: সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘আতর’। এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। নাটক টেন মিনিটস, দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে, এটি পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। নাটক ঘরবন্দী, প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে, পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা। আরটিভি: বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৬টায় থাকছে টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০

ঈদ বিনোদনের পঞ্চম দিন, আজ ছোটপর্দায় যা দেখবেন

ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও টেলিভিশন চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালা এখনো দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেও বিভিন্ন চ্যানেলে থাকছে নাটক, ওয়েব ফিল্ম, টক শো, সংগীতানুষ্ঠান ও পারিবারিক বিনোদনের নানা আয়োজন।

ঈদ বিনোদনের পঞ্চম দিনে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, তারিক আনাম খানসহ অনেক তারকার অভিনয়ে প্রচার হবে একাধিক নাটক ও বিশেষ অনুষ্ঠান।

এনটিভি: সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘আতর’। এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। নাটক টেন মিনিটস, দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে, এটি পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। নাটক ঘরবন্দী, প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে, পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা।

আরটিভি: বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৬টায় থাকছে টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘ভাঙ্গারীর বউ রাজরাণী’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দ্য উইল’, যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সেমন্তী সৌমি।

রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘ভ্লগার’। অভিনয়ে রয়েছেন সাদ সালমি নাওভী ও আইশা খান। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘নিয়তির খেলা’।

দীপ্ত টিভি: সন্ধ্যা ৭টায় থাকছে বিশেষ নাটক ‘বিভ্রম’, যেখানে দেখা যাবে ইয়াশ রোহান ও চমককে। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভূত শ্বশুর’। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহের আলভী ও সামান্তা পারভেজ। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় ধারাবাহিক ‘জিডি জামাল’।

রাত ১০টায় দেখা যাবে বিশেষ নাটক ‘পারিবারিক কুরবানি’। আর রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম ও তানহা তাসনিয়া অভিনীত নাটক ‘আড্ডাবাজ’।

নাগরিক টিভি: রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘জামাই বউ তেলেসমাতি’। অভিনয়ে রয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা। রাত ৯টা ১৫ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’, যেখানে অভিনয় করেছেন চঞ্চল ও সারিকা।

এ ছাড়া রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘লাইভ: বাংলা বাউল’। এতে গান পরিবেশন করবেন দিপা ও খায়রুল ওয়াসি।

চ্যানেল নাইন: সন্ধ্যা ৬টায় থাকছে সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘উৎসবের রান্না’ এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে ‘তারার সিনে গল্প’।

রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘খেল খতম’। এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ ও আরফান আহমেদ।

দুরন্ত টিভি: শিশু-কিশোর দর্শকদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’।

সকাল ১০টা ও বিকেল ৫টায় দেখা যাবে ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় প্রচার হবে শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। পাশাপাশি বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

আরও পড়ুন:
আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলা
শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা

ঈদের আমেজ ধরে রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর এই বিশেষ আয়োজন দর্শকদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগাবে বলেই আশা করা হচ্ছে।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow