ঈদ শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার থেকে বাংলাদেশ সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন তিনি। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা “যানজট” নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। টানা ৭ দিনের ছুটি শেষে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও আজ থেকে আবার খোলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

ঈদ শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার থেকে বাংলাদেশ সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন তিনি।

বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা “যানজট” নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

টানা ৭ দিনের ছুটি শেষে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও আজ থেকে আবার খোলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow