ঈদযাত্রা স্বস্তিদায়ক, পশুর হাটেও নেই ভোগান্তি: সাভারে ডিসি-এসপি’র পরিদর্শন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাভারের মহাসড়ক ও পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বুধবার (২৭ মে) দুপুরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তারা জানান, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। তারা আরও জানান, পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে গরু কেনাবেচা করছেন। কোথাও চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম,

ঈদযাত্রা স্বস্তিদায়ক, পশুর হাটেও নেই ভোগান্তি: সাভারে ডিসি-এসপি’র পরিদর্শন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাভারের মহাসড়ক ও পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (২৭ মে) দুপুরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তারা জানান, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

তারা আরও জানান, পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে গরু কেনাবেচা করছেন। কোথাও চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পরিদর্শন শেষে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাভার মডেল থানা পরিদর্শন করেন। সেখানে তিনি সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবুদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow