ঈদযাত্রার শুরুতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট শঙ্কা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন উত্তরাঞ্চলসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ। তবে যাত্রার শুরুতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতির পাশাপাশি যানজটের শঙ্কা দেখা দিয়েছে। অবৈধ স্থাপনা, দখল হওয়া ফুটপাত, নিয়ন্ত্রণহীন তিন চাকার যানবাহন ও গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিনের বিশৃঙ্খলার কারণে দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা। বিশেষ করে ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ নগরীর বিভিন্ন অংশে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সোমবার (২৫ মে) মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ বাড়ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভালুকার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈল, চুরখাই, ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় ও পাটগুদাম ব্রিজমোড় এলাকায় যানজটের শঙ্কা বেশি বলে জানিয়েছেন যাত্রীরা। এরই মধ্যে অবৈধ দখল ও ফুটপ

ঈদযাত্রার শুরুতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট শঙ্কা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন উত্তরাঞ্চলসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ। তবে যাত্রার শুরুতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতির পাশাপাশি যানজটের শঙ্কা দেখা দিয়েছে।

অবৈধ স্থাপনা, দখল হওয়া ফুটপাত, নিয়ন্ত্রণহীন তিন চাকার যানবাহন ও গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিনের বিশৃঙ্খলার কারণে দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।

বিশেষ করে ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ নগরীর বিভিন্ন অংশে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সোমবার (২৫ মে) মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ বাড়ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভালুকার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈল, চুরখাই, ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় ও পাটগুদাম ব্রিজমোড় এলাকায় যানজটের শঙ্কা বেশি বলে জানিয়েছেন যাত্রীরা।

এরই মধ্যে অবৈধ দখল ও ফুটপাতকেন্দ্রিক বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। গত ১৬ মে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন। তবে অভিযানে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান স্থগিত করা হয়। পরে ব্যবসায়ীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চালক ও যাত্রীরা বলছেন, শুধু ময়মনসিংহ নয়, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিপুল সংখ্যক মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। ঈদকে কেন্দ্র করে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের যানজট তৈরি হতে পারে।

ময়মনসিংহ নগরীর বাইপাস মোড়ে কথা হয় যাত্রী নাজমুল হকের সঙ্গে।

তিনি বলেন, ঈদযাত্রায় দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের জন্য এই পরিস্থিতি খুব কষ্টকর হয়ে ওঠে। অনেক সময় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। মহাসড়কে ছোট যানবাহনের আধিক্য ও অনিয়ন্ত্রিত ওভারটেকিংয়ের কারণেও দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, যেসব পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে, সেসব স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাদাপোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন।

হোসাইন সুলভ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow