ঈদযাত্রায় ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচল নিয়ে পুলিশের কড়া বার্তা

ঈদযাত্রায় সড়কে ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচলে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, এসব বাস যেন রাস্তায় নামতে না পারে সেজন্য বিআরটিএ ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।  সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বাস মেরামতের জায়গায় নজরদারি চালানো হবে। তিনি বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না। লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না। দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশনাও দেন পুলিশের এ কর্মকর্তা। ডিএমপি কমিশনার জানান, আসন্ন ঈদে ঢাকার যাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্ল

ঈদযাত্রায় ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচল নিয়ে পুলিশের কড়া বার্তা

ঈদযাত্রায় সড়কে ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচলে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, এসব বাস যেন রাস্তায় নামতে না পারে সেজন্য বিআরটিএ ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি। 

সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বাস মেরামতের জায়গায় নজরদারি চালানো হবে।

তিনি বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না। লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না।

দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশনাও দেন পুলিশের এ কর্মকর্তা।

ডিএমপি কমিশনার জানান, আসন্ন ঈদে ঢাকার যাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া রোড পর্যন্ত 'ওয়ানওয়ে' (একমুখী) যানচলাচল চালু করার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া ঢাকা বাইপাস রোড খোলা রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদে মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সহায়তায় ‘হেল্পডেস্ক’ স্থাপনের অনুরোধ জানিয়েছেন কমিশনার। তিনি জানান, সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া টার্মিনালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহায়তা চাওয়া হয়েছে।

টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, এসবি এবং র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে সোয়াট টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে মাউন্টেন পুলিশও (অশ্বারোহী) দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ, সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থাকবেন এবং মলম পার্টি বা ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow