ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে : সড়কমন্ত্রী

ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না। সবাই স্বস্তিতে বাড়ি ফিরছে।’ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ ছাড়া অনেক যাত্রীর হ্যাবিট আছে যে, তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চান। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।’ সেতুমন্ত্রী বলেন, ‘সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে। আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা, এ দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে : সড়কমন্ত্রী

ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না। সবাই স্বস্তিতে বাড়ি ফিরছে।’

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ ছাড়া অনেক যাত্রীর হ্যাবিট আছে যে, তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চান। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে। আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা, এ দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow