ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের এক দেশ
কাতার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির হিসাবে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার (১৮ মে) এবং সে অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বুধবার (২৭ মে)। মঙ্গলবার (১২ মে) কাতার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি বলেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী তা দেখা যাবে রোববার রাত ১২টা ২ মিনিটে। তবে শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা যাবে না বলেও জানান তিনি। এর ভিত্তিতেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের আবর্তনের ওপর ইসলামি মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে নির্ধারিত হয় গ্রেগরিয়ান মাস।
কাতার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির হিসাবে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার (১৮ মে) এবং সে অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বুধবার (২৭ মে)।
মঙ্গলবার (১২ মে) কাতার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি বলেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী তা দেখা যাবে রোববার রাত ১২টা ২ মিনিটে।
তবে শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা যাবে না বলেও জানান তিনি। এর ভিত্তিতেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।
কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের আবর্তনের ওপর ইসলামি মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে নির্ধারিত হয় গ্রেগরিয়ান মাস।
What's Your Reaction?