ঈদুল আযহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। রবিবার (২৪ মে) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বিষয়টি নিশ্চিত করেছে। সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসছে পবিত্র ঈদুলল আযহা/২৬ উপলক্ষ্যে আগামী ২৫ মে (সোমবার) হতে ০১ জুন (সোমবার) পর্যন্ত মোট ৮ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০২ জুন (মঙ্গলবার) হতে যথারীতি পূর্বের ন্যায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু হবে। সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক আমিনুল হক জানিয়েছেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক স্থলবন্দরে আমদানি-রফতানি ২৫ মে হতে ০১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগামী ০১ জুন যথারীতি অফিস খোলা থাকবে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। রবিবার (২৪ মে) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বিষয়টি নিশ্চিত করেছে।
সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসছে পবিত্র ঈদুলল আযহা/২৬ উপলক্ষ্যে আগামী ২৫ মে (সোমবার) হতে ০১ জুন (সোমবার) পর্যন্ত মোট ৮ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০২ জুন (মঙ্গলবার) হতে যথারীতি পূর্বের ন্যায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক আমিনুল হক জানিয়েছেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক স্থলবন্দরে আমদানি-রফতানি ২৫ মে হতে ০১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগামী ০১ জুন যথারীতি অফিস খোলা থাকবে।
What's Your Reaction?