ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে যে বার্তা দিলেন এমপি হিলালী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ড. রফিকুল ইসলাম হিলালী। বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন। এতে সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়। এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে।  আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি। এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী। এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নি

ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে যে বার্তা দিলেন এমপি হিলালী
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ড. রফিকুল ইসলাম হিলালী। বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন। এতে সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়। এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে।  আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি। এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী। এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow