ঈদে কুড়িগ্রামে দুস্থদের পাশে জবি ছাত্রদল নেতা আশরাফুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম ও তাঁর বন্ধুদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, গরুর মাংস, সেমাই, চিনি ও তেল। প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। উপহার সামগ্রী বিতরণ শেষে আশরাফুল ইসলাম বলেন, “আমাদের এই উদ্যোগ ছোট হলেও আমরা চেয়েছি কিছু অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে। সমাজের বিত্তবানদের উচিত এমন মানবিক কাজে এগিয়ে আসা।” তিনি আরও জানান, এই কার্যক্রম বাস্তবায়নে তাঁর বন্ধু মাসুদ রানা, আমিনুল, শাফিউল এবং এমদাদুলসহ ফাউন্ডেশনের সকল সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উল্লেখ্য, ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত

ঈদে কুড়িগ্রামে দুস্থদের পাশে জবি ছাত্রদল নেতা আশরাফুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম ও তাঁর বন্ধুদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, গরুর মাংস, সেমাই, চিনি ও তেল। প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।

উপহার সামগ্রী বিতরণ শেষে আশরাফুল ইসলাম বলেন, “আমাদের এই উদ্যোগ ছোট হলেও আমরা চেয়েছি কিছু অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে। সমাজের বিত্তবানদের উচিত এমন মানবিক কাজে এগিয়ে আসা।”

তিনি আরও জানান, এই কার্যক্রম বাস্তবায়নে তাঁর বন্ধু মাসুদ রানা, আমিনুল, শাফিউল এবং এমদাদুলসহ ফাউন্ডেশনের সকল সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow