‘ঈদে চুরি-ছিনতাই রোধে তৎপর র্যাব’
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য না পাওয়া গেলেও ঈদ জামাত চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তায় ড্রোন নজরদারি থাকবে। পাশাপাশি বাসা-বাড়িতে চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীর শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শনিবার ঈদ জামাতের সময় ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ড্রোন নজরদারি, গোয়েন্দা নজরদারি ও পর্যটন কেন্দ্রগুলোতে পেট্রোল কার্যক্রম থাকবে। এছাড়া ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক আইন মনিটরিং করা হচ্ছে।
তাজমিনুর রহমান চৌধুরী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় অথবা জ্বালানি অধিক দামে বিক্রি করলে জরিমানা করা হবে।
র্যাব জানায়, সিলেটের সবচেয়ে বড় জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে, যেখানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন।