ঈদে টেবিলে রাখুন গাজরের ক্ষীর

ঈদ মানে সুস্বাদু খাবারের আয়োজন। পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এই বিশেষ দিনে রান্নাঘরেও থাকে উৎসবের আমেজ। মিষ্টি ছাড়া ঈদের সকাল যেন সম্পূর্ণ মনে হয় না। ঈদের সকালে সেমাই তো অবশ্যই থাকতে হবে, তবে এর পাশাপাশি গাজরের ক্ষীর তৈরি করতে পারেন। এটি ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে নতুন মাত্রা যোগ করেখাবার টেবিলে আনন্দঘন মুহূর্তকে আরও রঙিন করে তুলবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে গাজরের ক্ষীর তৈরি করবেন-  উপকরণ১. গাজর (গ্রেট করা) আধা কেজি ২. দুধ ১ লিটার৩. ঘি ২ টেবিল চামচ৪. কনডেন্সড মিল্ক আধা কাপ ৫. চিনি আধা কাপ৬. এলাচ ও দারুচিনি ২-৩ টি৭. সেমাই আধা কাপ৮. পেস্তা, কাজুবাদাম ও কিশমিশ পরিমাণমতো প্রস্তুত প্রণালিপ্রথমে গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করে নিন। এরপর কড়াইয়ে ঘি গরম করে গ্রেট করা গাজর ৫-৭ মিনিট মাঝারি আঁচে ভেজে নিন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়।এবার একটি হাঁড়িতে দুধ ফুটে উঠলে তাতে এলাচ ও দারুচিনি যোগ করুন। এরপর চিনি ও কনডেন্সড মিল্ক নেড়ে দিন। ফুটন্ত দুধে ভাজা গাজর কুচি যোগ করে ধীরে ধীরে রান্না করুন। গাজর সেদ্ধ হয়ে গেলে ঘি এবং লাচ্ছা সেমাই দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ক্ষীর

ঈদে টেবিলে রাখুন গাজরের ক্ষীর

ঈদ মানে সুস্বাদু খাবারের আয়োজন। পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এই বিশেষ দিনে রান্নাঘরেও থাকে উৎসবের আমেজ। মিষ্টি ছাড়া ঈদের সকাল যেন সম্পূর্ণ মনে হয় না। ঈদের সকালে সেমাই তো অবশ্যই থাকতে হবে, তবে এর পাশাপাশি গাজরের ক্ষীর তৈরি করতে পারেন। এটি ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে নতুন মাত্রা যোগ করেখাবার টেবিলে আনন্দঘন মুহূর্তকে আরও রঙিন করে তুলবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে গাজরের ক্ষীর তৈরি করবেন-

567

 উপকরণ
১. গাজর (গ্রেট করা) আধা কেজি
২. দুধ ১ লিটার
৩. ঘি ২ টেবিল চামচ
৪. কনডেন্সড মিল্ক আধা কাপ
৫. চিনি আধা কাপ
৬. এলাচ ও দারুচিনি ২-৩ টি
৭. সেমাই আধা কাপ
৮. পেস্তা, কাজুবাদাম ও কিশমিশ পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করে নিন। এরপর কড়াইয়ে ঘি গরম করে গ্রেট করা গাজর ৫-৭ মিনিট মাঝারি আঁচে ভেজে নিন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়।এবার একটি হাঁড়িতে দুধ ফুটে উঠলে তাতে এলাচ ও দারুচিনি যোগ করুন। এরপর চিনি ও কনডেন্সড মিল্ক নেড়ে দিন। ফুটন্ত দুধে ভাজা গাজর কুচি যোগ করে ধীরে ধীরে রান্না করুন। গাজর সেদ্ধ হয়ে গেলে ঘি এবং লাচ্ছা সেমাই দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ক্ষীর ঘন হয়ে এলে এতে কিশমিশ, কাজুবাদাম ও পেস্তা বাদাম দিয়ে নামিয়ে নিন। ক্ষীরকে ঠান্ডা হতে দিন এবং পরিবেশন করার আগে সুন্দরভাবে সাজিয়ে টেবিলে রাখুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow