ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় থেকে পাওয়া যাচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ মিলছে ৩১ মে’র টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট। আরও পড়ুননৌপথে ঈদযাত্রা: নিরাপত্তা ও যাত্রীসেবায় কতটা প্রস্তুত সদরঘাট? গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট ক্রয় করেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএ
আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় থেকে পাওয়া যাচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ মিলছে ৩১ মে’র টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।
আরও পড়ুন
নৌপথে ঈদযাত্রা: নিরাপত্তা ও যাত্রীসেবায় কতটা প্রস্তুত সদরঘাট?
গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট ক্রয় করেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএ
What's Your Reaction?