ঈদে দোকানে বিক্রির জন্য আনা প্রচুর জুতা পুড়লো আগুনে
ঢাকার সাভারে জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঈদে বিক্রির জন্য আনা প্রচুর জুতা পুড়ে গেছে। সোমবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও জিরানির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, রাত ১১টা ৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে এসে প্রচুর ধোঁয়া দেখতে পাই। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে পাঁচটা ইউনিট কাজ করে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি। তিনি বলেন, ঈদের আগে প্রচুর জুতা আনা ছিল। সাজ্জাদ পাদুকা নামে দোকানে অগ্নিকাণ্ড ঘটে। এখানে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পার্শ্ববর্তী মার্কেটে কোনো ক্ষয়ক্ষতি
ঢাকার সাভারে জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঈদে বিক্রির জন্য আনা প্রচুর জুতা পুড়ে গেছে।
সোমবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও জিরানির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, রাত ১১টা ৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে এসে প্রচুর ধোঁয়া দেখতে পাই। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে পাঁচটা ইউনিট কাজ করে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।
তিনি বলেন, ঈদের আগে প্রচুর জুতা আনা ছিল। সাজ্জাদ পাদুকা নামে দোকানে অগ্নিকাণ্ড ঘটে। এখানে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পার্শ্ববর্তী মার্কেটে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মাহফুজুর রহমান নিপু /বিএ
What's Your Reaction?