ঈদে প্রিন্স সিনেমার মুক্তি নিয়ে শঙ্কা! এখনও চলছে শুটিং

শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। বরাবরের মতোই ঈদে শাকিবের সিনেমা নিয়ে একটি বাড়তি উত্তেজনা দেখা যায় সিনেপাড়ায়। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব তার অবস্থান বেশ পাকাপোক্ত করেছেন এটা তার ভক্ত-দর্শকের উন্মাদনাই প্রমাণ করে। প্রতি বছর দুই ঈদে পর্দায় এ অভিনেতার সিনেমা মানেই যেন ঈদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। এবারও ঈদ-উল-ফিতরে শাকিব অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে এমনটাই সবার জানা। সম্প্রতি এর টিজারও প্রকাশ করা হয়েছে। তবে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে । প্রশ্ন ওঠেছে ঈদে আসবে তো প্রিন্স? এর অবশ্য কারণ রয়েছে অনেক। এখন পর্যন্ত সিনেমার ট্রেলার, গান কিছুই প্রকাশ হয়নি। বলা যায়, প্রমোশনের দিক থেকে এখনও সিনেমাটি অনেকটা পিছিয়ে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রচারণা করতে পারেনি।  অন্যদিকে গতকাল সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘প্রিন্স’। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করে সিনেমাটি নিয়ে প্রত্যাশার যায়গা থেকে তারা দ্বিধায় রয়েছেন। অনেকেই ধারণা করছেন শেষ সময়ে এসে স্থগিত হয়ে যেতে পারে সিনেমাটির মুক্তি।  ‘প্রিন্স’ এর বিষয়ে খোঁজ নিয়ে কালবেলা জা

ঈদে প্রিন্স সিনেমার মুক্তি নিয়ে শঙ্কা! এখনও চলছে শুটিং

শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। বরাবরের মতোই ঈদে শাকিবের সিনেমা নিয়ে একটি বাড়তি উত্তেজনা দেখা যায় সিনেপাড়ায়। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব তার অবস্থান বেশ পাকাপোক্ত করেছেন এটা তার ভক্ত-দর্শকের উন্মাদনাই প্রমাণ করে। প্রতি বছর দুই ঈদে পর্দায় এ অভিনেতার সিনেমা মানেই যেন ঈদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। এবারও ঈদ-উল-ফিতরে শাকিব অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে এমনটাই সবার জানা। সম্প্রতি এর টিজারও প্রকাশ করা হয়েছে। তবে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে । প্রশ্ন ওঠেছে ঈদে আসবে তো প্রিন্স? এর অবশ্য কারণ রয়েছে অনেক। এখন পর্যন্ত সিনেমার ট্রেলার, গান কিছুই প্রকাশ হয়নি। বলা যায়, প্রমোশনের দিক থেকে এখনও সিনেমাটি অনেকটা পিছিয়ে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রচারণা করতে পারেনি। 

অন্যদিকে গতকাল সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘প্রিন্স’। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করে সিনেমাটি নিয়ে প্রত্যাশার যায়গা থেকে তারা দ্বিধায় রয়েছেন। অনেকেই ধারণা করছেন শেষ সময়ে এসে স্থগিত হয়ে যেতে পারে সিনেমাটির মুক্তি। 

‘প্রিন্স’ এর বিষয়ে খোঁজ নিয়ে কালবেলা জানতে পারে এখনও চলছে সিনেমার শুটিং। শুটিং সেট থেকে একজন জানান, প্রিন্স সিনেমার শুটিং চলছে। তবে তারা ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। 

ঈদের মাত্র আর হাতে গোনা কয়েকদিন। সেখানে এখনও সিনেমার শুটিং চলার বিষয়টি অপেশাদার ও প্রতারণার বলেই দাবি করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। তাদের মতে, ঈদের মতো একটি উৎসবের সিনেমা এটা পরিকল্পনা নিয়েই করতে হয়। এখনও সিনেমার শুটিং করছে টিম। তার মানে তাদের হাতে সময় স্বল্পতা রয়েছে। তাই তারা এখন দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তাড়াহুড়ো কাজ মানেই সেখানে পরিপূর্ণতা পাওয়া যাবে না। দর্শক এতে প্রতারিত হবেন। কারণ শাকিব খানকে নিয়ে দর্শকের প্রত্যাশা বরাবরই বেশি থাকে। সে জায়গায় তার সিনেমার প্রতি দর্শক থেকে শুরু করে প্রেক্ষাগৃহ মালিক সবারই আগ্রহ থাকে। তাই এ সিনেমা নিয়ে তাড়াহুড়ো করা বা পরিকল্পনা ছাড়া কাজ করে যা তা বানিয়ে মুক্তি দেয়াটা অপেশাদার আচরণ। দর্শক প্রেক্ষাগৃহে গিয়েও প্রতারিত হবেন। যা মোটেই কাম্য নয়।

সম্প্রতি ‘প্রিন্স’ এর টিজার প্রকাশ করা হলে সেটিও সমালোচনার মুখে পড়ে। তাড়াহুড়ো করে গোঁজামিল একটি টিজার বানিয়ে দায় সেরেছেন নির্মাতা— এমন অভিযোগও তুলেছেন অনেকে। যা শাকিব ভক্ত থেকে শুরু করে সিনেমা প্রেমীদের হৃদয়ে আঘাত করেছে। অনেকেই নির্মাতার কাজের প্রতি সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

অন্যদিকে সিনেমার শুটিং এখনও চলছে বিষয়টি খতিয়ে দেখতে কালবেলা সরাসরি কথা বলার চেষ্টা করে শুটিং সেটে রয়েছেন এমন একজনের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি কালবেলার প্রতিবেদককে বলেন, 'আমরা শুটিং করছি। তবে দৃশ্যের শুটিং শেষ, এখন গানের কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করছি। তবে ঈদে এটি মুক্তি পাবে নিশ্চিত, তার আগেই কাজ শেষ হয়ে যাবে।'
 
প্রশ্ন ওঠেছে, গানের শুটিং এখনও পুরোপুরো শেষ হয়নি, তবুও গতকাল ‘প্রিন্স’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেটি কীভাবে? বিষয়টি জানতে সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, প্রতিবেদক আশানুরূপ কোন সাড়া পাননি।  

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটিই এ নির্মাতার প্রথম সিনেমা। এর আগে তিনি একাধিক নাটক নির্মাণ করেছেন। 'প্রিন্স' সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। নির্মাতা সূত্রে জানা যায়, এটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow