ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের সকল পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সাথে আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা করেছে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন ৷ তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মক কাজ করছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন বলেন, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নেবে। একইসাথে ঈদের সময়ে সকল পরিবহনে ভাড়া না বাড়ানোর নির্দেশ দেন তিনি৷ লাইসেন্সপ্রাপ্ত চালক ও হেল্পার দিয়ে গাড়ি চালানোসহ মহাসড়কে যানজট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের আহ্বান জানান৷ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সারোয়ার আলম, পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাশ কুমার সিংহ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) আব্দুর নূরসহ জেলা পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের সকল পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সাথে আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা করেছে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন ৷ তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মক কাজ করছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন বলেন, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নেবে।
একইসাথে ঈদের সময়ে সকল পরিবহনে ভাড়া না বাড়ানোর নির্দেশ দেন তিনি৷ লাইসেন্সপ্রাপ্ত চালক ও হেল্পার দিয়ে গাড়ি চালানোসহ মহাসড়কে যানজট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের আহ্বান জানান৷
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সারোয়ার আলম, পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাশ কুমার সিংহ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) আব্দুর নূরসহ জেলা পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা৷
What's Your Reaction?