ঈদে মাংস দ্রুত জমাট বাঁধতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন
ঈদুল আজহায় কোরবানির মাংস ঘরে আনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে দ্রুত ঠান্ডা করে সংরক্ষণ করা। কারণ ফ্রিজের সঠিক তাপমাত্রায় না রাখলে মাংসে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং নষ্ট হয়ে যাবে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ বারবার চলে যাওয়া, পাওয়ার কম থাকায় মাংস জমাট বাঁধতে সময় নেয়। তাই ফ্রিজের সঠিক তাপমাত্রা ও সংরক্ষণ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত 0°C থেকে 4°C (32°F থেকে 40°F) বা সাধারণ ফ্রিজের নক ৩-৪ মোড। এই রেঞ্জে মাংসের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেকটাই ধীর হয়ে যায়। সাধারণভাবে ফ্রিজের জন্য 4°C (প্রায় 40°F) বা ফ্রিজ নব ৩-৪ সেটিং নিরাপদ ধরা হয়। অন্যদিকে ফ্রিজার বা ডিপ ফ্রিজের ক্ষেত্রে তাপমাত্রা রাখতে হবে -18°C (0°F) বা তার নিচে। এই তাপমাত্রায় মাংস দীর্ঘ সময় ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হয়। মাংস দ্রুত ঠান্ডা করার জন্য শুধু ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখলেই হবে না, কিছু ব্যবহারিক কৌশলও অনুসরণ করতে হবে। যেমন মাংসকে ছোট ছোট ভাগে ভাগ করে রাখা, যাতে দ্রুত ঠান্ডা হয়। মোটা প্যাকেট না করে পাতলা পাত্র বা ফুড-গ্
ঈদুল আজহায় কোরবানির মাংস ঘরে আনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে দ্রুত ঠান্ডা করে সংরক্ষণ করা। কারণ ফ্রিজের সঠিক তাপমাত্রায় না রাখলে মাংসে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং নষ্ট হয়ে যাবে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ বারবার চলে যাওয়া, পাওয়ার কম থাকায় মাংস জমাট বাঁধতে সময় নেয়। তাই ফ্রিজের সঠিক তাপমাত্রা ও সংরক্ষণ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত 0°C থেকে 4°C (32°F থেকে 40°F) বা সাধারণ ফ্রিজের নক ৩-৪ মোড। এই রেঞ্জে মাংসের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেকটাই ধীর হয়ে যায়। সাধারণভাবে ফ্রিজের জন্য 4°C (প্রায় 40°F) বা ফ্রিজ নব ৩-৪ সেটিং নিরাপদ ধরা হয়। অন্যদিকে ফ্রিজার বা ডিপ ফ্রিজের ক্ষেত্রে তাপমাত্রা রাখতে হবে -18°C (0°F) বা তার নিচে। এই তাপমাত্রায় মাংস দীর্ঘ সময় ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হয়।
মাংস দ্রুত ঠান্ডা করার জন্য শুধু ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখলেই হবে না, কিছু ব্যবহারিক কৌশলও অনুসরণ করতে হবে। যেমন মাংসকে ছোট ছোট ভাগে ভাগ করে রাখা, যাতে দ্রুত ঠান্ডা হয়। মোটা প্যাকেট না করে পাতলা পাত্র বা ফুড-গ্রেড ব্যাগ ব্যবহার করা ভালো। ফ্রিজে অতিরিক্ত মাংস একসঙ্গে না রেখে বাতাস চলাচলের জায়গা রাখা উচিত, যাতে ঠান্ডা বাতাস সবদিকে সমানভাবে পৌঁছাতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গরম মাংস সরাসরি ফ্রিজে ঢোকানো উচিত নয়। আগে কিছুটা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিতে হবে (তবে ২ ঘণ্টার বেশি বাইরে রাখা নিরাপদ নয়)। এরপর দ্রুত ফ্রিজে বা ফ্রিজারে রাখতে হবে। এতে মাংসের গুণগত মান বজায় থাকে এবং দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস উভয় সংস্থাই 4°C (40°F) বা এর নিচে রেফ্রিজারেটর রাখার পরামর্শ দেয়। একই সঙ্গে তারা জানায়, 60°F (প্রায় 15°C) থেকে 125°F (প্রায় 52°C) তাপমাত্রা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য ‘ডেঞ্জার জোন’ হিসেবে বিবেচিত হয়, যেখানে মাংস দ্রুত নষ্ট হতে পারে।
আচ্ছা একেবারে সহজ করে বলি, কোরবানির মাংস বাতাসে কিছুটা ঠান্ডা করে ছোট ছোট প্যাকেট করুন। এবার ফ্রিজে রাখুন। এ সময় ফ্রিজের নক রাখুন ৩ অথবা ৪-এ। এতে মাংস দ্রুত জমাট বাঁধবে এবং দীর্ঘদিন ভালো থাকবে। সঠিকভাবে মাংস সংরক্ষণ শুধু খাবারের স্বাদই বজায় রাখে না, এটি পরিবারের স্বাস্থ্যের নিরাপত্তাও নিশ্চিত করে। তাই ঈদের আনন্দকে আরও নিরাপদ ও নিশ্চিন্ত করতে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: ফুড সেফটি, সার্কেল জে মিট, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ
কেএসকে
What's Your Reaction?