ঈদে মোশাররফ-শামীমের ‘কিপটে কারে কয়’
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলোতে বাড়ছে বিশেষ নাটকের আয়োজন। সেই ধারাবাহিকতায় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান। ‘কিপটে কারে কয়’ শিরোনামের এই নাটকটি নির্মিত হয়েছে হাস্যরস, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে। নাটকের গল্পে উঠে এসেছে দুই ভিন্ন স্বভাবের মানুষের মজার সব ঘটনা। কৃপণতা, ভুল বোঝাবুঝি ও পারিবারিক নানা পরিস্থিতিকে ঘিরে এগিয়ে যায় নাটকের কাহিনি। নির্মাতারা বলছেন, ঈদের আনন্দের সঙ্গে মিল রেখে দর্শকদের নির্মল বিনোদন দিতেই নাটকটি তৈরি করা হয়েছে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, তাবাসসুম মিথিলা ও জাহিদসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেতা শামীম জামান। নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘গল্পটি খুবই উপভোগ্য। আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য একটি প্রাণবন্ত কাজ উপহার দিতে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’ আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলোতে বাড়ছে বিশেষ নাটকের আয়োজন। সেই ধারাবাহিকতায় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান। ‘কিপটে কারে কয়’ শিরোনামের এই নাটকটি নির্মিত হয়েছে হাস্যরস, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।
নাটকের গল্পে উঠে এসেছে দুই ভিন্ন স্বভাবের মানুষের মজার সব ঘটনা। কৃপণতা, ভুল বোঝাবুঝি ও পারিবারিক নানা পরিস্থিতিকে ঘিরে এগিয়ে যায় নাটকের কাহিনি। নির্মাতারা বলছেন, ঈদের আনন্দের সঙ্গে মিল রেখে দর্শকদের নির্মল বিনোদন দিতেই নাটকটি তৈরি করা হয়েছে।
নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, তাবাসসুম মিথিলা ও জাহিদসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেতা শামীম জামান।
নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘গল্পটি খুবই উপভোগ্য। আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য একটি প্রাণবন্ত কাজ উপহার দিতে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
আরও পড়ুন:
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘কিপটে কারে কয়’। ঈদের আনন্দঘন সময়ে পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি বিনোদনমূলক নাটক হবে এটি-এমনটাই প্রত্যাশা নির্মাতা ও অভিনয়শিল্পীদের।
এমআই/এমএমএফ
What's Your Reaction?