ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ফর ইফেক্টিভ কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান ও অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ ঢাবির সব অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান। উপ

ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ফর ইফেক্টিভ কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান ও অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ ঢাবির সব অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।

উপাচার্য বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী নিয়মিতভাবে কারিকুলাম উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এমন দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে।

কর্মশালায় বিভিন্ন শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এফএআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow