ঈদে যে গল্প দর্শক কাঁদাবে
ঈদের নাটকে সাধারণত প্রেম, বিরহ ও কমেডির ছড়াছড়ি থাকে। সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এবার নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতা ইমরাউল রাফাত। তার নাটক ‘ওয়ারিশ’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নাটকটি মূলত বাবা-মা ও দুই ভাইয়ের মধ্যবিত্ত জীবনের আবেগ, দ্বন্দ্ব ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। এখানে উঠে এসেছে পারিবারিক বন্ধন, বিচ্ছেদ ও জীবনের বাস্তব নানা টানাপড়েন। গল্পের বুনন, সংলাপ ও শিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের মন ছুঁয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুব। এছাড়া আরও আছেন সাফা কবির, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে। নির্মাতা ইমরাউল রাফাত জানান, এবারের ঈদে তিনি দর্শকদের জন্য একটু ভিন্নধর্মী পারিবারিক গল্প উপহার দিতে চেয়েছেন। নিজের লেখা গল্পেই নির্মিত হয়েছে ‘ওয়ারিশ’, যেখানে আবেগ ও সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে। দর্শক নাটকটি দেখে চোখের জল ফেলবেন। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের ঈদে সিএমভির বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এই নাটকটি। সব মিলিয়ে ঈদের নাটকের ভিড়ে ‘ওয়ারিশ’ হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী
ঈদের নাটকে সাধারণত প্রেম, বিরহ ও কমেডির ছড়াছড়ি থাকে। সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এবার নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতা ইমরাউল রাফাত। তার নাটক ‘ওয়ারিশ’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নাটকটি মূলত বাবা-মা ও দুই ভাইয়ের মধ্যবিত্ত জীবনের আবেগ, দ্বন্দ্ব ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। এখানে উঠে এসেছে পারিবারিক বন্ধন, বিচ্ছেদ ও জীবনের বাস্তব নানা টানাপড়েন। গল্পের বুনন, সংলাপ ও শিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের মন ছুঁয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুব। এছাড়া আরও আছেন সাফা কবির, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে।
নির্মাতা ইমরাউল রাফাত জানান, এবারের ঈদে তিনি দর্শকদের জন্য একটু ভিন্নধর্মী পারিবারিক গল্প উপহার দিতে চেয়েছেন। নিজের লেখা গল্পেই নির্মিত হয়েছে ‘ওয়ারিশ’, যেখানে আবেগ ও সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে। দর্শক নাটকটি দেখে চোখের জল ফেলবেন।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের ঈদে সিএমভির বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এই নাটকটি।
সব মিলিয়ে ঈদের নাটকের ভিড়ে ‘ওয়ারিশ’ হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী পারিবারিক গল্পের উপস্থাপনা।
এলআইএ
What's Your Reaction?