ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বিজ্ঞপতিতে বলা হয়েছে, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে। জানা গেছে, সরকারি অফিসগুলোর ছুটির ক্ষেত্রে পরিবর্তন আসলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে কোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ছুটি, গ্রিষ্মকালীন অবকাস ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর মাদ্রাসায় থাকবে ২১ দিনের ছুটি। এছাড়াও শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদু ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (২৪ মে) থেকে। ছুটি শেষ

ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞপতিতে বলা হয়েছে, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে।

জানা গেছে, সরকারি অফিসগুলোর ছুটির ক্ষেত্রে পরিবর্তন আসলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে কোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ছুটি, গ্রিষ্মকালীন অবকাস ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর মাদ্রাসায় থাকবে ২১ দিনের ছুটি।

এছাড়াও শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদু ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (২৪ মে) থেকে। ছুটি শেষ হবে বৃহস্পতিবার (৪ জুন)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।

কলেজে ঈদুল আজহার ছুটি ১২ দিনের। এই ছুটিরও আগে পরে যুক্ত আছে সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।

এদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে রোববার (২৪ মে) থেকে ছুটি শুরু হচ্ছে আর শেষ হবে ১১ জুন।

তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদরাসায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow