ঈদেও ২৪ ঘণ্টা চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা কার্যক্রম চালু থাকবে। বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ২৪ মার্চ পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা, ৭ দিন চলবে। এতে ৩ শিফটে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। হটলাইন নম্বর (দেশ থেকে) ১৬১৩৫ এবং (বিদেশ থেকে) +৮৮০৯৬১০১০২০৩০। নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব প
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা কার্যক্রম চালু থাকবে।
বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ২৪ মার্চ পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা, ৭ দিন চলবে। এতে ৩ শিফটে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। হটলাইন নম্বর (দেশ থেকে) ১৬১৩৫ এবং (বিদেশ থেকে) +৮৮০৯৬১০১০২০৩০।
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী বিদেশে শ্রমকল্যাণ উইং-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং তথ্যাদি সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
উল্লেখ্য, ১০ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।
What's Your Reaction?