ঈদের আগে রিজার্ভে বড় সুখবর

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের সমান। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে কয়েক কোটি ডলার যোগ হওয়ায় অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেখছেন সংশ্লিষ্টরা।

ঈদের আগে রিজার্ভে বড় সুখবর

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের সমান।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে কয়েক কোটি ডলার যোগ হওয়ায় অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেখছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow