ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

ঈদুল ফিতরের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমরা ঈদের আগেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। বিষয়টি নির্ভর করছে শূন্য পদের তথ্য সংগ্রহের ওপর। ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদনগ্রহণ শুরু হবে ঈদের পর থেকে। তবে কোনো কারণে ঈদুল ফিতরের আগে বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব না হলে ঈদের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম। এনটিআরসিএ সূত্রে জানা যায়, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য চলতি সপ্তাহ থেকে শূন্য পদের তথ্য (ই-রিকুইজিশন) সংগ্রহ শুরু হবে। ই-রিকুইজিশনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের সময় দেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোনো কারণে যদি ই-রিকুইজিশনের সময়সীমা বাড়ানো হয়, তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমাও পেছাবে। এএএইচ/এমএএইচ/

ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

ঈদুল ফিতরের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমরা ঈদের আগেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। বিষয়টি নির্ভর করছে শূন্য পদের তথ্য সংগ্রহের ওপর। ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদনগ্রহণ শুরু হবে ঈদের পর থেকে।

তবে কোনো কারণে ঈদুল ফিতরের আগে বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব না হলে ঈদের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য চলতি সপ্তাহ থেকে শূন্য পদের তথ্য (ই-রিকুইজিশন) সংগ্রহ শুরু হবে। ই-রিকুইজিশনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের সময় দেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোনো কারণে যদি ই-রিকুইজিশনের সময়সীমা বাড়ানো হয়, তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমাও পেছাবে।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow