ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

  রমজানের আদর্শে উব্ধুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ‘প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সবার তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।’ ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ- বলেন প্রধানমন্ত্রী। কেএইচ/জেএইচ

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

 

রমজানের আদর্শে উব্ধুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

তিনি বলেন, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।

‘প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সবার তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।’

ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ- বলেন প্রধানমন্ত্রী।

কেএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow